গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর ৷। রাজ্যে আরও ৬টি সীমান্ত হাট হবে। তারই অঙ্গ হিসাবে খোয়াই সীমান্ত হাটের একটি দল ভারত-বাংলা আন্তর্জাতিক পিলার নম্বর ১৯৭০ এর নিকটবর্তী স্থান পরিদর্শন করেন। এলাকাটি হল খোয়াইয়ের বেলছড়া বি ও পি’র কাছে। জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার সোনারুঘাট এলাকায় একটি হাট হবে। মঙ্গলবার সীমান্ত এলাকায় এই স্থানটি পরিদর্শনে যান সীমান্ত হাট কমিটির চেয়ারম্যান তথা এ ডি এম রাজীব দত্ত, বি এস এফ ১৯১নং ব্যাটেলিয়ানের সহকারী কমান্ডেন্ট অমিত কুমার, কাস্টম অফিসার সুমন চৌধুরী, কমার্স ও ইন্ডাস্টিয়াল দপ্তরের ম্যানেজার স্বপন মিত্র প্রমুখ।