গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর ৷। মূলত মাছের পোনা চাষ করে পরিবারের একমাত্র আয়ের পথ উওর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের পরিবারের। ১৮ই সেপ্টেম্বর গভীর রাতে উওর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের পুকুরে বিষ ফেলে দেয় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। ফলে পুকুরে এক লক্ষের বেশি মাছের পোনার মৃত্যু হয় বলে জানা যায়। ফলে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়। বুধবার সকালে এই জঘন্যতম ঘটনার সংবাদ ছড়িয়ে পরতেই খোয়াই জুরে নিন্দার ঝড় উঠে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক নির্মল বিশ্বাস, সি পি আই (এম) খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, পার্টি নেতা গৌতম পাল প্রমুখ সেখানে ছুটে যান। অসহায় বিশ্বজিৎ দাসের অপরাধ তিনি সি পি আই (এম) সমর্থক বলে জানান তিনি।পুকুরে বিষ ফেলে চম্পট দুষ্কৃতিকারীরা
গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর ৷। মূলত মাছের পোনা চাষ করে পরিবারের একমাত্র আয়ের পথ উওর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের পরিবারের। ১৮ই সেপ্টেম্বর গভীর রাতে উওর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের পুকুরে বিষ ফেলে দেয় দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ। ফলে পুকুরে এক লক্ষের বেশি মাছের পোনার মৃত্যু হয় বলে জানা যায়। ফলে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়। বুধবার সকালে এই জঘন্যতম ঘটনার সংবাদ ছড়িয়ে পরতেই খোয়াই জুরে নিন্দার ঝড় উঠে। ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক নির্মল বিশ্বাস, সি পি আই (এম) খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, পার্টি নেতা গৌতম পাল প্রমুখ সেখানে ছুটে যান। অসহায় বিশ্বজিৎ দাসের অপরাধ তিনি সি পি আই (এম) সমর্থক বলে জানান তিনি।