আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। বিশ্বকর্মা পুজার রাতে চম্পকনগর এলাকার কলাবাগানের রবিচরণ ঠাকুর পাড়ায় দুষ্কৃতীদের আক্রমনে গুলি বিদ্ধ হয় গাড়ি চালক দিলীপ দেব্বর্মা (৪৮) । জানা যায়, ঘটনার সময় মোট তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুই রাউন্ড গুলি লক্ষ্য ভ্রষ্ট হলেও এক রাউন্ড গুলি তার পায়ে। বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ দেব্বর্মা। শনিবার গুরুতর ভাবে আহত দিলীপ দেববর্মাকে দেখতে জি বি পি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধীদল নেতা মানিক সরকার। জি বি হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কথা বলেন আহত দিলীপ দেববর্মার পরিবারের লোকজনদের সাথে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জি এম পি নেতা তথা এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এইটা একটা পরিকল্পনা মাফিক আক্রমণ। পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে বলে আসা ব্যক্ত করেন তিনি।গুলি বিদ্ধ দিলীপ দেব্বর্মাকে দেখতে হাসপাতালে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। বিশ্বকর্মা পুজার রাতে চম্পকনগর এলাকার কলাবাগানের রবিচরণ ঠাকুর পাড়ায় দুষ্কৃতীদের আক্রমনে গুলি বিদ্ধ হয় গাড়ি চালক দিলীপ দেব্বর্মা (৪৮) । জানা যায়, ঘটনার সময় মোট তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুই রাউন্ড গুলি লক্ষ্য ভ্রষ্ট হলেও এক রাউন্ড গুলি তার পায়ে। বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন দিলীপ দেব্বর্মা। শনিবার গুরুতর ভাবে আহত দিলীপ দেববর্মাকে দেখতে জি বি পি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধীদল নেতা মানিক সরকার। জি বি হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কথা বলেন আহত দিলীপ দেববর্মার পরিবারের লোকজনদের সাথে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জি এম পি নেতা তথা এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, এইটা একটা পরিকল্পনা মাফিক আক্রমণ। পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে বলে আসা ব্যক্ত করেন তিনি।