শহীদ শ্যামহরি শর্মার ২৯তম মৃত্যু বার্ষিকী পালিত

74617572_2488764491241565_2533740356260855808_nআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ৷। শহীদ শ্যামহরি শর্মার ২৯তম মৃত্যু বার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বুধবার গোটা রাজ্যেই নানা আয়োজনে শহীদ শ্যামহরি শর্মার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এদিন রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে শহীদ বেদী ও শহীদ শ্যামহরি শর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর দপ্তরেও শহীদ শ্যামহরি শর্মার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কর্মী সমর্থকরা।
উল্লেখ্য, ১৯৯১ সালে তৎকালিন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের সময় সন্ত্রাসবাদীরা নৃশংস ভাবে হত্যা করেছিল বিজেপি প্রার্থী শ্যাম হরি শর্মাকে। এই ঘটনায় আহত হয়েছিলেন ব্রজেশ, রাখাল চক্রবর্তী ও সুশীল রায়। শহীদ হন শ্যাম হরি শর্মা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*