আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ৷। শুরু হল রাজ্যের প্রাক্তন পূর্ত দপ্তরের মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড শুরু হয়। জানা যায়, এদিন আদালতের নির্দেশ অনুযায়ী শর্ত সম্বলিত রিপোর্ট বিশেষ আদালতে পেশ করেন তদন্তকারী অফিসারের পক্ষে সরকারী আইনজীবীরা। এরপরই সন্ধ্যা ৫টা ৫০মিনিট নাগাদ আগরতলাস্থিত এন সি সি থানা নিয়ে আসা হয় তাঁকে। বাদল চৌধুরীকে পুলিশি জেরায় কথাবার্তায় অসংগতি মিলেছে বলে অভিযোগ।শুরু হল বাদল চৌধুরীর রিমান্ড, পুলিশি জেরায় কথাবার্তায় অসংগতির অভিযোগ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ৷। শুরু হল রাজ্যের প্রাক্তন পূর্ত দপ্তরের মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকে আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড শুরু হয়। জানা যায়, এদিন আদালতের নির্দেশ অনুযায়ী শর্ত সম্বলিত রিপোর্ট বিশেষ আদালতে পেশ করেন তদন্তকারী অফিসারের পক্ষে সরকারী আইনজীবীরা। এরপরই সন্ধ্যা ৫টা ৫০মিনিট নাগাদ আগরতলাস্থিত এন সি সি থানা নিয়ে আসা হয় তাঁকে। বাদল চৌধুরীকে পুলিশি জেরায় কথাবার্তায় অসংগতি মিলেছে বলে অভিযোগ।