জাতীয় ডেস্ক, অসম, ০৭ ফেব্রুয়ারি ৷। অসম সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অসম রাজ্যের গুয়াহাটি থেকে হেলিকপ্টার যোগে কোকড়াঝাড় বিজয় উৎসবে পৌঁছন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বোরো নেতারা। জানা যায়, কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর শুক্রবার কোকরাঝাড় বিজয় উৎসবে যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
