বড়মুড়া ইকোপার্কে প্রথমবারের মতো সূচনা হল হর্নবিল উৎসব

WhatsApp Image 2020-02-08 at 3.17.45 PMসাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ ফেব্রুয়ারি ৷। রাজ্যে প্রথমবারের মতো সূচনা হল দুইদিন ব্যাপী হর্নবিল উৎসব। শনিবার সকালে বড়মুড়া (হাতাই কতর) ইকোপার্কে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী হর্নবিল ট্রি’র আবরণ উন্মোচন করেন। পরবর্তী সময়ে আদিবাসীদের চিরাচরিত বস্ত্রাদি পাওয়া যাবে এরকম একটি সুসজ্জিত টং ঘর এবং নবনির্মিত পর্যটকদের জন্য তৈরি ঘরের উদ্বোধন করেন। এরপর বড়মুড়া ইকোপার্ক’র সৌন্দর্য ঘুরে দেখেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, পর্যটনমন্ত্রী  প্রণজিৎ সিংহ রায়, বনদপ্তরের পি সি সি এফ এ রস্তগী, বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বাম বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক পিনাকি দাস চৌধুর্ সিনিয়র সাইন্টিস্ট পি সুব্রামানিয়াম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। বড়মুড়া ইকোপার্ক এর উদ্বোধন শেষে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কেন্দ্রের অনুষ্ঠিত দু’দিনব্যাপী মেলার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। টাউন হলের ভিতর অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষে জল ঢেলে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন টিসিসিএফ এ রস্তগী। আলোচনা করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। WhatsApp Image 2020-02-08 at 3.17.33 PM

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*