বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ ফেব্রুয়ারি ৷। জোলাইবাড়ীর পঞ্চায়েত সমিতির পি ডি এফ ফান্ড থেকে কৃষদের উন্নয়নস্বার্থে প্রদান করা হলো স্প্রে মেশিন। মঙ্গলবার শান্তিরবাজারের বগাফা কৃষি দপ্তরের অফিসে জোলাইবাড়ীর বিভিন্ন পঞ্চায়েতের কৃষকদের হাতে এই স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির পি ডি এফ ফান্ড থেকে মোট ১০০ জন কৃষকদের স্প্রে মেশিন দেওয়া হবে। যার মধ্যে এদিন ৫০ জন কৃষকের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। এদিনের স্প্রে মেশিন বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বগাফা কৃষি আধিকারিক দেবাশীষ পাল প্রমুখ। এদিন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত বলেন, বিগত দিনে প্রকৃত কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো। তাই রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই রাজ্যের কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে যাচ্ছে। রাজ্য সরকারের আদর্শে অনুপ্রানিত হয়ে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ্য থেকে কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এই ধরনের উদ্দ্যোগ আগামীদিনেও জারি থাকবে।