মূর্চ্ছনা সংগীত বিদ্যালয়ের উদ্যোগে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

WhatsApp Image 2020-05-24 at 6.57.02 PMতেলিয়ামুড়া প্রতিনিধি, ২৫ মে ৷। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রবিবার তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলা এলাকার “মূর্চ্ছনা সংগীত বিদ্যালয়” এর উদ্যোগে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানের আয়োজন করে “মূর্চ্ছনা সংগীত বিদ্যালয়”। লকডাউনের কারনে সামাজিক দূরত্ব মেনেই বাড়ীতে বসেই ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিদ্যালয়ের সংগীত শিক্ষক তথা সংগীত শিল্পী রঞ্জিত সূত্রধর ও তৃপ্তি দেব সূত্রধর ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য এই ক্ষুদ্র একটি প্রয়াস নিলেন। এদিনের অনুষ্ঠানে মোট ৯ জন ছাত্রছাত্রী অংশ নেন বলে জানা যায়৷
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*