রাজ্যে নতুন আক্রান্ত ৪ জন, মোট আক্রান্ত ১৯৮, সুস্থ ১৬৫ জন

Screenshot_2020-05-25-23-17-56-901_com.facebook.katanaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷। রাজ্যে নতুন করে আরও ৪ জনের দেহে করোনা (কোভিড-১৯) সংক্রমনের খবর পাওয়া গেছে। জানা যায়, সোমবার রাজ্য্বার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। বাকি সব নেগেটিভ এসেছে। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এরা প্রত্যেকেই সম্প্রতি মহারাষ্ট্র থেকে রেলপথে রাজ্যে এসেছিলেন।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জন। সুস্থ হয়ে উঠেন ১৬৫ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*