সাত দিনের জন্য খোয়াই হাসপাতালের পুরুষ ওয়ার্ড বন্ধ রাখে জেলা স্বাস্থ্য দপ্তর

kdhগোপাল সিং, খোয়াই, ১২ জুলাই ৷। শনিবার থেকে খোয়াই জেলা হাসপাতালের পুরুষ ওয়ার্ড বন্ধ করে রাখা হয়েছে। পুরুষ ওয়ার্ডে থাকা রোগীদের অন্য স্থানে নেওয়া হয় বলে জানা যায়। জনা যায়, আগামী সাত দিনের জন্য এই ওয়ার্ডটিকে বন্ধ রাখে জেলা স্বাস্থ্য দপ্তর। ওয়ার্ডকে কয়েকবার সেনিটাইজ করা হবে ও এই ওয়ার্ডের কর্মরত নার্স ও ডাক্তারদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার খোয়াই জেলা হাসপাতালে থেকে একটি রোগি কে জিবি হাসপাতালে পাঠানো হয়। এই রোগি করোনা টেস্ট করলে, রেজাল্ট পজেটিভ আসে শুক্রবার। জেলা হাসপাতালে খবর আসতেই খোয়াই জেলা হাসপাতালে পুরুষ ওয়ার্ডকে বন্ধ করে দেওয়া হয়। ওয়ার্ডের থাকা অন্য রোগীদেরও পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*