সোমবার রাজ্যে নতুন আক্রান্ত ২৬, সুস্থ হয়ে উঠে ৫৪ জন

IMG-20200713-WA0090আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷। রাজ্যে ফের নতুন করে করোনা আক্রান্ত ২৬ জন। সোমবার রাতে এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, রাজ্যে নতুন করে ২৬ জনের জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। তিনি জানান, এদিন রাজ্যে মোট ২,৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২৬ জনের মধ্যে ১২ জন পশ্চিম ত্রিপুরা, ৫ জন সিপাহীজলা, ২ জন গোমতী, ৩ জন খোয়াই, ১ জন উত্তর ত্রিপুরা, ১ জন ধলাই এবং ২ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।
মূখ্যমন্ত্রী আরও জানান, সোমবার রাজ্যে ৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে ছুটই পেয়েছেন।
রাজ্যে মোট সংক্রমিত হয় ২,০৯৩ জন। সুস্থ হয়ে উঠেন ১,৪৭৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬০২ জন। মৃত্যু হয় ২ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*