বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ৷। জোলাইবাড়ী কাকুলিয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী কাকুলিয়ার বাসিন্দা বাবুল নমঃ এর ছেলে সুব্রত নমঃ (২০) সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাতে ঘরে না ফিরতে দেখে বাড়ীর লোকজন সুব্রত নমঃকে খোঁজ করতে শুরু করে। অবশেষে রাত আনুমানিক ১০টায় বাড়ীর পাশের জঙ্গলে একটি গাছের মধ্যে সুব্রত নমঃ এর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনাটি সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুব্রত নমঃকে ঝুলন্ত অবস্থায় দেখে চলে আসে। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, পুলিশ রাতে মৃতদেহ গাছ থেকে নামায়নি। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় সুব্রত নমঃ এর মৃত দেহ নামানো হয়। পুলিশের এই ধরনের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার লোকজনদের মনে। অপরদিক জানা যায়, সুব্রত নমঃ গত ৪ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের এক বছর পরে সুব্রত এর সহধর্মীনি তাকে ছেরে বাপের বাড়ী চলে গেছে। তখন থেকে শুরু হয় পারিবারিক অশান্তি। এই পারিবারিক অশান্তির ফলে সুব্রত নমঃ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা।বাড়ির পাশের জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুলাই ৷। জোলাইবাড়ী কাকুলিয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী কাকুলিয়ার বাসিন্দা বাবুল নমঃ এর ছেলে সুব্রত নমঃ (২০) সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। রাতে ঘরে না ফিরতে দেখে বাড়ীর লোকজন সুব্রত নমঃকে খোঁজ করতে শুরু করে। অবশেষে রাত আনুমানিক ১০টায় বাড়ীর পাশের জঙ্গলে একটি গাছের মধ্যে সুব্রত নমঃ এর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। ঘটনাটি সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় জানানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুব্রত নমঃকে ঝুলন্ত অবস্থায় দেখে চলে আসে। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, পুলিশ রাতে মৃতদেহ গাছ থেকে নামায়নি। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় সুব্রত নমঃ এর মৃত দেহ নামানো হয়। পুলিশের এই ধরনের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার লোকজনদের মনে। অপরদিক জানা যায়, সুব্রত নমঃ গত ৪ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের এক বছর পরে সুব্রত এর সহধর্মীনি তাকে ছেরে বাপের বাড়ী চলে গেছে। তখন থেকে শুরু হয় পারিবারিক অশান্তি। এই পারিবারিক অশান্তির ফলে সুব্রত নমঃ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা।