রাজ্যে আক্রান্ত আরও ৯০, মোট সংক্রমিত ২,১৮৩ জন

IMG_20200714_222302আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷। রাজ্যে ফের নতুন করে করোনা আক্রান্ত হয় ৯০ জন। মঙ্গলবার রাতে এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, রাজ্যে নতুন করে ৯০ জনের জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। তিনি জানান, এদিন রাজ্যে মোট ২,৭৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৯০ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ৯০ জনের মধ্যে ২৯ জন পশ্চিম ত্রিপুরা, ৯ জন খোয়াই, ৬ জন সিপাহীজলা, ৭ জন গোমতী, ১৬ জন উত্তর ত্রিপুরা, ৪ জন ঊনকোটি, ১২ জন ধলাই এবং ৭ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।
এবার রাজ্যে মোট সংক্রমিত হয় ২,১৮৩ জন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*