খোয়াই হাসপাতাল ও সুভাষপার্ক বাজার এলাকা জুড়ে রেড জোন ঘোষণার দাবী জনসাধারণের

kwiগোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই ৷। খোয়াই সমগ্র সুভাষপার্ক বাজার এলাকাসহ জেলা হাসপাতাল ও হাসপাতাল এলাকাকে রেড জোন ঘোষণা করার দাবি তুলছেন জনসাধারণ। বর্তমান সময়ে খোয়াই সুভাষপার্ক আউট পোস্টের ৫ জন করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর এই দাবি আরও জোড়ালো হচ্ছে। কারন, যে ৫ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন তারা সুভাষপার্ক বাজারে প্রায় ৯০% দোকানেই কোন না কোন প্রয়োজনে গিয়েছেন এবং তারা সুভাষপার্ক বাজারেই সময় কাটান। পাশাপাশি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ২ জন রোগী করোনা পজিটিভ সনাক্ত হয় এবং এই দুজনের মধ্যে ১ জনের মৃত্যুর পর জনমনে আরও উদ্বেগ বেড়ে গেছে। খোয়াই জেলা হাসপাতালের ৫ জন চিকিৎসককে বর্তমানে হোম কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। তাদের রিপোর্ট এখনও আসেনি। যদিও খোয়াই জেলা হাসপাতালের ইমার্জেন্সি পরিষেবা গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই ৫ জন চিকিৎসক প্রতিদিন প্রাইভেট প্রেকটিস করেন। অথচ কোন প্রকার কোভিড নিয়ম রক্ষাও হয়নি। যার ফলে উদ্বেগ বেড়েই চলেছে।
খোয়াই জেলা হাসপাতালসহ সুভাষপার্ক বাজার এলাকা বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। গোটা বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন হেলদোল নেই। যদি প্রশাসন এখনই কোন ভুমিকা গ্রহণ না করে তাহলে আগামীদিনে খোয়াইবাসীকে দুর্ভোগ পোহাতে হবে বলে অভিমত জনসাধারণের।
উল্লেখ্য, গত সপ্তাহেই প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজারেই ইউবিআই ব্যাঙ্কে একজন করেনা পজিটিভ সনাক্ত হয় এবং ব্যাঙ্কের সমস্ত স্টাফ কোয়ারান্টাইন রয়েছেন। এরপরই গোটা ব্যাঙ্ক লক করে দেওয়া হয়েছে। ট্রেজারি ব্যাঙ্ক বন্ধ থাকায় লেনদেনে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই গোটা সুভাষপার্ক বাজার এলাকা সহ জেলা হাসপাতাল ও হাসপাতাল চত্বরকে রেড জোন ঘোষনা করার দাবি জানাচ্ছেন খোয়াইয়ের সচেতন নাগরিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*