সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুলাই ৷। দীর্ঘ তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ নাবালিকার অনুসন্ধান না মেলায় অবশেষে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধে বসে পরিবারের লোক সহ এলাকাবাসীরা। ঘটনা মঙ্গলবার সকালে অমরপুর মহকুমার অম্পি থানাধীন অম্পি বাজার সংলগ্ন হরিপুর এলাকায়। পরে মহকুমা পুলিশ আধিকারিক ও থানার ওসি’র হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় পরিবারের লোকজন।জানা যায়, বিগত তিন মাস পূর্বে কোম্পানীগঞ্জ থানার হরিপুর এলাকার বাসিন্দা উত্তম দেববর্মার নাবালিকা মেয়ে সুমালি দেববর্মা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগ, মিসিং ডায়েরি করার পরও নাবালিকা মেয়ের কোন সন্ধান দিতে পারিনি অম্পি থানার পুলিশ। এদিকে পরিবারের লোকেরা জানতে পারে কাকড়াবন থানার বাসিন্দা আবু তাহির মিয়ার ছেলে বাবুল মিয়ার সাথে সুমালি পালিয়ে যায়। যেহেতু মেয়েটি নাবালিকা এমনকি মেয়েটি বেঁচে রয়েছে কিনা তারও তার সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে বারবার পুলিশের কাছে আবেদন-নিবেদন জানিয়ে আসলেও কোন প্রকার সুরাহা না পেয়ে অবশেষে মঙ্গলবার পরিবারের লোক সহ এলাকাবাসীরা পথ অবরোধে বসে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান, নাবালিকা মেয়েটিকে বের করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে।
