আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷। সিসি টিভিতে জলমগ্ন আগরতলার ছবি প্রত্যক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার তিনি রাজধানীর ইন্দ্রনগরস্থিত তথ্য ও প্রযুক্তি ভবনের ইন্ট্রিগেটেড কম্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শনে যান। সেখান বসে আগরতলার বিভিন্ন জায়গায় লাগানো সিসি ক্যামারাতে জলমগ্ন আগরতলার দৃশ্য দেখেন তিনি। এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সুরক্ষা বিষয়ক ৪৪১টি সিসি টিভি ক্যামেরা এবং ২৩টি পিটিজেট ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীতে বেশিক্ষণ জল না জমার কারণ হিসাবে তিনি নর্দমা পরিষ্কার রাখা এবং পাম্প লাগানোর বিষয়টি তুলে ধরেন।তথ্য ও প্রযুক্তি ভবন থেকে সিসি টিভিতে জলমগ্ন আগরতলার ছবি প্রত্যক্ষ করলেন মুখ্যমন্ত্রী, পরিদর্শন করলেন ইন্ট্রিগেটেড কম্যান্ড কন্ট্রোল সেন্টার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷। সিসি টিভিতে জলমগ্ন আগরতলার ছবি প্রত্যক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার তিনি রাজধানীর ইন্দ্রনগরস্থিত তথ্য ও প্রযুক্তি ভবনের ইন্ট্রিগেটেড কম্যান্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শনে যান। সেখান বসে আগরতলার বিভিন্ন জায়গায় লাগানো সিসি ক্যামারাতে জলমগ্ন আগরতলার দৃশ্য দেখেন তিনি। এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সুরক্ষা বিষয়ক ৪৪১টি সিসি টিভি ক্যামেরা এবং ২৩টি পিটিজেট ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীতে বেশিক্ষণ জল না জমার কারণ হিসাবে তিনি নর্দমা পরিষ্কার রাখা এবং পাম্প লাগানোর বিষয়টি তুলে ধরেন।