পুরোনো রেকর্ড ভেঙ্গে রাজ্যে নতুন করোনা আক্রান্ত ২৫৪, মৃত আরও একজন, রাজ্যে মোট আক্রান্ত ৩,৩৪৭ জন

IMG-20200721-WA0075আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই ৷। নিজের রেকর্ড নিজেই ভাঙছে রাজ্য। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ালো। এদিন রাজ্যে নতুন করে আক্রান্ত হন ২৫৪ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, এদিন রাজ্যের মোট ৫,১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৫৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২৫৪২ জনের মধ্যে ৬৫ জন পশ্চিম ত্রিপুরা, ১২ জন খোয়াই, ২৮ জন সিপাহীজলা, ৩৬ জন গোমতী, ৪৮ জন উত্তর ত্রিপুরা, ৩ জন ঊনকোটি, ৩৩ জন ধলাই এবং ২৯ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। এর মধ্যে ২২ জন বিমানযাত্রী।
পাশাপাশি এদিন মূখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরও একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু হয় মোট ৮ জনের।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৪৭ জন। মৃত্যু হয় ৮ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*