সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার এক যুবক

siআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷। বুধবার রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুনীস্থিত ডিজি অফিসে এস পি মানিক দাস এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকে শ্রী দাস জানান, রাজধানীর এ ডি নগরস্থিত জৈনেক কুলদীপ চক্রবর্তী নামে এক ব্যাক্তি মতুয়া নামক এক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক একটি কুরুচিকর পোস্ট করেছেন বলে অভিযোগ আসে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ, রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর ও রাজ্য বিজেপি কার্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তার বিরুদ্ধে জঘন্য অপরাধের মামলা রুজু করে। এরপর তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে এদিনই আদালতে তোলা হবে বলে জানান। পাশাপাশি রাজ্যের এক ছাত্রের বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রীর টুইটার একাউন্ট হ্যাক করে তাতে আগামী ২৪শে জুলাই থেকে রাজ্যে সম্পূর্ণ রূপে লকডাউন চলবে বলে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে মামলা নিয়েছেন বলেও জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*