দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৭ আগষ্ট ।। বড়জোর মাস দেড়েক আগে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র প্রতিবেদনে ড্রপ গেটের রাস্তা সাড়াইয়ের সংবাদ তুলে ধরা হয়েছিল। অদ্ভুৎ ব্যাপার হচ্ছে ড্রপ গেটে যেখানে বৃহস্পতিবার ক্ষত সারাইয়ের কাজ হচ্ছে সেখানে মাস খানেক আগে তাপ্পি দেয়া হয়েছিল। ড্রপ গেটের রাস্তার কাজ নিয়ে জন মনে প্রশ্ন – গুরুত্বপূর্ণ এই রাস্তায় নিন্মমানের কাজে মানুষের দূর্ভোগের নিরসন তো হচ্ছেই না, বিপরীতে মাস পেরোলেই পথের ক্ষতে মলম লাগানোর নামে সরকারী অর্থের আদ্য শ্রাদ্ধের ব্যবস্থায় চলছে কামধেনুর কামাই পর্ব ।
ড্রপ গেইট থেকে শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।
