বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ সেপ্টেম্বর ৷। ২১শে সেপ্টেম্বর সমগ্র রাজ্যজুরে কংগ্রেস সমর্থীত কর্মীরা ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল। কিন্তু দেখা গেলো কংগ্রেসের ডাকা এই বন্ধের কোনো প্রকার প্রভাব পরেনি শান্তিরবাজার মহকুমায়। শান্তিরবাজারে যান চলাচল ছিলো অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক। বাজারে দোকানপাঠ ছিলো খোলা। এই বন্ধ সম্পর্কে ৩৬-শান্তির বাজার বিজেপি’র মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ জানান, আজকে সমগ্র শান্তিরবাজারের লোকজন কংগ্রেসের ডাকা এই বন্ধকে প্রত্যাক্ষান করেছে। এছাড়া এই মহামারি চলাকালিন সময়ে কংগ্রেসের ডাকা বন্ধের তীব্র নিন্দা জানান তিনি।
