আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। রাজ্যের গনতন্ত্র পূণপ্রতিষ্ঠার লক্ষ্যে, ছাত্র যুব কৃষক শ্রমিক ও নারী সুরক্ষা ব্যবস্থা সহ সাংবাদিক ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ১২ ঘন্টার সারা ত্রিপুরা বনধ্ এর ডাক দেয়। এই বনধ্কে অসফল করার জন্য শাসক দল আপ্রাণ চেষ্টা করলেও রাজ্যের আপামর মানুষ কংগ্রেসের দাবিকে সমর্থন করে বনধ্কে সার্বিক সফল করেছেন বলে দাবি কংগ্রেস মহলের। কংগ্রেস ছাত্র সংগঠনের নেতা সম্রাট রায় এই বনধ্কে সার্থক করার জন্য রাজ্যের সমস্ত গনতন্ত্র প্রিয় মানুষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সরকারের চরম ব্যর্থতার বহিপ্রকাশ এই বনধে্র সাফল্য। এই জন বর্জিত স্বৈরাচারী শাসনে রাজ্যের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, এই সরকারের পতন অনিবার্য বলে অভিমত ব্যক্ত করেন সম্রাট রায়। কংগ্রেসের ডাকা এই বনধ্ শুধু আগরতলা মূখীই ছিল না, কৈলাসহর থেকে বিলোনিয়া, সাব্রুম থেকে ধর্মনগর প্রায় সব জায়গায় বনধে্র ছাপ ছিল লক্ষ্যনীয় বলে জানান তিনি। এই বনধ্কে মান্যতা দিয়ে কংগ্রেস যে ত্রিপুরার প্রধান বিরোধী দল তা জনগণ স্পষ্ট করে দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন ছাত্রনেতা সম্রাট রায়।বনধে্র সাফল্যই সরকারের চরম ব্যর্থতার বহিপ্রকাশ – ছাত্রনেতা সম্রাট রায়
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷। রাজ্যের গনতন্ত্র পূণপ্রতিষ্ঠার লক্ষ্যে, ছাত্র যুব কৃষক শ্রমিক ও নারী সুরক্ষা ব্যবস্থা সহ সাংবাদিক ও বিরোধী দলের নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ১২ ঘন্টার সারা ত্রিপুরা বনধ্ এর ডাক দেয়। এই বনধ্কে অসফল করার জন্য শাসক দল আপ্রাণ চেষ্টা করলেও রাজ্যের আপামর মানুষ কংগ্রেসের দাবিকে সমর্থন করে বনধ্কে সার্বিক সফল করেছেন বলে দাবি কংগ্রেস মহলের। কংগ্রেস ছাত্র সংগঠনের নেতা সম্রাট রায় এই বনধ্কে সার্থক করার জন্য রাজ্যের সমস্ত গনতন্ত্র প্রিয় মানুষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, সরকারের চরম ব্যর্থতার বহিপ্রকাশ এই বনধে্র সাফল্য। এই জন বর্জিত স্বৈরাচারী শাসনে রাজ্যের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে, এই সরকারের পতন অনিবার্য বলে অভিমত ব্যক্ত করেন সম্রাট রায়। কংগ্রেসের ডাকা এই বনধ্ শুধু আগরতলা মূখীই ছিল না, কৈলাসহর থেকে বিলোনিয়া, সাব্রুম থেকে ধর্মনগর প্রায় সব জায়গায় বনধে্র ছাপ ছিল লক্ষ্যনীয় বলে জানান তিনি। এই বনধ্কে মান্যতা দিয়ে কংগ্রেস যে ত্রিপুরার প্রধান বিরোধী দল তা জনগণ স্পষ্ট করে দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন ছাত্রনেতা সম্রাট রায়।