অগ্নিকান্ডে পুরে ছাই জোলাইবাড়ী বাজারের দুটি দোকান

IMG_20200926_225933বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ সেপ্টেম্বর || জোলাইবাড়ী বাজারে গভীর রাতে অগ্নিকান্ডে পুরে ছাই হয়ে যায় দুইটি দোকান ঘর। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার রাতে জোলাইবাড়ী বাজারের দুইটি দোকানে হঠাৎ করে অগ্নি সংযোগ ঘটে। এই দুই দোকানের মালিক হলো কমল মজুমদার ও সমীর বনিক। একজনের স্বর্ণের দোকান ও অপরজনের ইলেক্ট্রিক সরঞ্জাম ও টিভির দোকান। অগ্নি কান্ডের খবর ছরিয়ে পরার সঙ্গে সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বাজারে ছুটে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোলাইবাড়ী দমকল বাহিনীতে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহীনির কর্মীরা। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মী ও বাজারের ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ত্রনে আনা হয়। এই অগ্নিকান্ডে দুইটি দোকানের জিনিষপত্র পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ফলে দুই দোকানে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়। তবে এই অগ্নিকান্ডের সুত্রপাত কোথায় থেকে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*