দিব্যাঙ্গদের প্রয়োজনীয় সামগ্রী ও অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাসের চুল্লি প্রদান

IMG_20201011_002449আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ অক্টোবর || তেলিয়ামুড়া সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার দুপুর বারোটা নাগাদ নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে দিব্যাঙ্গদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান এবং অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে গ্যাসের চুল্লি প্রদান অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন যমুনা দাস, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য, ICDS তেলিয়ামুড়া আধিকারিক সহ অন্যান্যরা। এদিন তেলিয়ামুড়া আর ডি ব্লক, মুঙ্গিয়াকামি আর ডি ব্লক এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের মোট ৯৪ জন দিব্যাঙ্গদের মধ্যে সামগ্রী প্রদান করা হয়। অন্যদিকে একই অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি সেন্টার গুলিতে গ্যাসের চুল্লিও বিতরণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*