ঐতিয্যবাহী পৌষ মেলার দ্বিতীয় দিনে উপস্থিত বিধায়ক

IMG_20210115_231822বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জানুয়ারী || শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসী ব্যারেজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয় ঐতিয্যবাহী পৌষ মেলা। এই মেলার আজ দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, দক্ষিন জেলার জেলা সভাতিপতি কাকলী দাস দত্ত, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানে মেলা কমিটির উদ্দ্যোগে এলাকার কিছু সংখ্যক দরিদ্র লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। অন্যান্য বছরের ন্যায় এই বছরও এই পৌষ মেলাকে কেন্দ্র করে স্থানীয় লোকজনেরা মেলায় বিভিন্ন রকমারি পিঠা নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। এই অনুষ্ঠানে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*