মহকুমা প্রসাশনের উদাসিনতায় করোনা ভাইরাস প্রভাবের আশঙ্কা বাড়ছে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ এপ্রিল || শান্তির বাজার মহকুমা প্রসাশনের উদাসিনতায় করোনা ভাইরাস প্রভাবের আশঙ্কা বাড়ছে সংশ্লিষ্ট মহকুমায়।
গোটা রাজ্য জুরে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ থেকে লোকজনদের রক্ষার জন্য রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। লোকজনদের সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে চলার বিশেষ আহব্বান জানানো হয়েছে। কিন্তু রাজ্য সরকারের সমস্ত প্রয়াস ব্যার্থ হতে চলছে শান্তির বাজার মহকুমা প্রসাশনের জন্য। চৈত্র সংক্রান্তি থেকে শান্তির বাজার মহামুনি এলাকায় শুরু হলো ঐতিয্যবাহী বুদ্ধ মেলা। মহকুমা প্রসাশন এই মেলার জন্য ৫ দিন সময় বরাদ্ব করেছে। এরই মধ্যে শনিবার এই মেলা চতুর্থদিন হয়েছে। রবিবার পঞ্চম দিনে পদার্পন করেছে এই মেলা। মেলার তৃতীয় দিনে ও চতুর্থ দিনে ব্যাপকহারে লোকসমাগম ঘটে। মহকুমা প্রসাশনও আরক্ষা প্রসাশনের পক্ষ্য থেকে বাজারে মাক্স এর জন্য নাটকীয় অভিযান করলেও মেলার মধ্যে ঠুটু জগন্নাথের ভূমিকা পালন করছে প্রসাশন। এই মেলাটি শান্তির বাজার পৌরপরিষদ এলাকায় হচ্ছে। মেলায় আগত লোকজনদের মধ্যে নেই কোনো প্রকার সামাজিক দুরত্ব। লোকজনেরা মাক্স পরিধান করা ছারাই চলা ফেরা করছে। বাজারে মাক্স এর জন্য কঠোর পদক্ষেপ গ্রহন করছে, কিন্তু মেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করাতে প্রসাশনের ভূমিকায় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে লোক মনে। অভিজ্ঞ মহলের দাবী মহকুমা প্রসাশনের উদাসিনতায় শান্তির বাজারের লোকজনেরা মহামারিতে ভূগবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*