আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মে || গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থ হয়েছেন ৩৩২ জন। এদিন পজিটিভিটি রেইট হল ৭.৫৫ শতাংশ। এদিন সর্বমোট ১১,৪৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৮৬৩ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
শুক্রবার রাজ্যে আক্রান্ত ৮৬৩ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৪৩২ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৭৪, গোমতী জেলায় ৫১, উত্তর ত্রিপুরায় ৪৪, খোয়াই ৪২, ঊনকোটি ৯৪, ধলাই ৩০ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৯৬ জন।
