আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || প্রয়াত হলেন ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের প্রাক্তন সদস্য, বিশিষ্ট চিত্রসাংবাদিক দেবীপ্রসাদ ভৌমিক। বুধবার বিকেলে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে আকস্মিক মৃত্যু হয় তাঁর। তিনি দীর্ঘদিন রাজ্যের বহুল প্রচারিত বিভিন্ন সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করে গেছেন। উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন।
