সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুলাই || কুরবানী ঈদের দিনে গরু কাঁটা নিয়ে দুই জাতির মধ্যে বাঁধা দান ও উত্তেজনা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারুইলং পাড়া এলাকায়।
খবরে প্রকাশ, বুধবার কুরবানী ঈদ উপলক্ষ্যে জারুইলং এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা গরু কাঁটার জন্য প্রস্তুতি নেয় বুধবার সকালে। খবর পেয়ে জনজাতি অংশের লোকজনেরা বাধা দেয় বলে অভিযোগ এবং আপত্তি জানায় গরু কাটা নিয়ে। এতে ২ অর্থাৎ মুসলিম সম্প্রদায় এবং উপজাতিদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় এলাকা চত্বরে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার এসআই প্রীতম দত্ত বিশাল টিএসআর জওয়ান নিয়ে ঘটনাস্থলে যায়। ছুটে আসে চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্যরা সহ অন্যান্যরা।
পরে তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে ২০ পরিবার মুসলিম এবং ১২ পরিবার জনজাতি অংশের লোকজনেরা সিদ্ধান্ত নেয় মিলিতভাবে এ বছর গরু কাঁটা হবে। কিন্তু এরপর থেকে গরু জবাই করা হবে অন্য কোনো স্থানে।
তবে এলাকার একটি সূত্র থেকে জানা যায়, কোন এক রাজনৈতিক দলের উস্কানিতে এমনটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিল বুধবার সকালে।
