বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুলাই || করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভাইরাস থেকে লোকজনদের রক্ষনার্থে প্রতিনিয়ত নানান প্রকারের নির্দেশিকা জারী করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকারের দেওয়া এই নির্দেশিকাকে অমান্য করে চলছে কিছু সংখ্যক লোকজন। এমনই একটি চিত্র লক্ষ্য করা গেলো শান্তির বাজার মহকুমার মনপাথর বাজারে। শনিবার ছিলো মমপাথর সাপ্তাহিক বাজাবার। এই বাজারবারকে কেন্দ্র করে দক্ষিন জেলার বাইরে থেকেও ব্যবসায়ীরা ব্যবসার সামগ্রী নিয়ে এসেছে। মনপাথর বাজারে খোলা রাখা হয়েছে রেষ্টুরেন্ট ও মাংস রান্না করার দোকান। অপরদিকে বাজারে আগত ক্রেতা বিক্রেতারা সামাজিক দুরত্ব ছারা ভীর জমাচ্ছে বাজারে। রাজ্য সরকারের নির্দেশিকার বাইরে বাজারে খোলা রাখা হয়েছে পশুর হাট। এই বাজারে বিভিন্নপ্রকারের পশু পাখি বিক্রি করা হচ্ছে। শান্তির বাজার শহরেও নির্দেশিকা অমান্য করে খোলা রাখা হয়েছে মিষ্টি দোকান, রেষ্টুরেন্ট ও অন্যান্য দোকানপাট। এক কথায় বলা চলে রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকাকে কেউ মান্যতা দিয়ে চলতে চাইছেনা। অপরদিকে এই পরিস্থিতিতে পুলিশ ও মহকুমা শাসক নিরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ।
