সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ জুলাই || তেলিয়ামুড়া কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার গুলি পরিদর্শন করেন খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল। তৎসঙ্গে তিনি তেলিয়ামুড়া সাত মাইল এলাকার ডাম্পিং স্টেশনটি পরিদর্শন করেন। তেলিয়ামুড়া সাত মাইল এলাকার এই ডাম্পিং স্টেশনে ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকার লোকজনদের সাথে নানা ঝামেলা সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া সাত মাইল এলাকার স্থানীয় লোকজনদের সাথে ডাম্পিং স্টেশন নিয়ে নানা ঝামেলা সৃষ্টি হয়েছে। এই বিষয়ক সংবাদ আমাদের নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কমে প্রকাশিত হয়েছিল, তৎসঙ্গে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এর ফলে শনিবার সকাল নাগাদ এই ডাম্পিং স্টেশনটি পরিদর্শন করতে আসেন খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল্ল। পরিদর্শনকালে উনার সাথে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া, তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সিইও সজল দেবনাথ সহ অন্যান্যরা।
