আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৮ মে || বাইক ও মেক্স গাড়ীর মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর ভাবে আহত তিন জন। ঘটনা কলমচৌড়া থানাধীন বাগবের দশ কলোনী এলাকায়। গুরুতর আহত বাইক চালক সাব্বির হোসেন (১৬) এবং সাথে বাইক আরোহী ছিলেন অর্জুন দাস (১৫)। জানা গেছে, বাইক চালক অর্জুন দাসের পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ২০টি সেলাই লাগে। অপরদিকে আহত হয়েছেন গাড়ী চালক কাবিল মিঞা। জানা গেছে, বাইক চালক সাব্বির হোসেন তার নিজ বাড়ি বক্সনগর থেকে TR07D7014 নম্বরের মোটর বাইকে বাগবের স্থিত দাদুর বাড়িতে যাচ্ছিল কোনো এক বিশেষ কাজের জন্য। সাথে তার প্রতিবেশী এক বন্ধুকে সঙ্গে নিয়ে যেতে গেলে পথি মধ্যে অর্থাৎ দশ কলোনী এলাকায় পৌঁছতেই অপর দিক থেকে অর্থাৎ সোনামুড়া থেকে বক্সনগরের দিকে দ্রুত গতিতে আসা TR01B3025 নম্বরের ম্যাক্স গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে ঘটনায় তিন জন গুরুত্বর ভাবে আহত হলেও, অল্প বিস্তর আহত হয়েছেন গাড়িতে থাকা আরো বেশ কয়েকজন যাত্রী। আহত সকলকে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। এদিকে আহতদের মধ্যে বাইক চালক সাব্বির হোসেনের পায়ে ছয়টি সেলাই লেগেছে। বর্তমানে আহত সকলেই বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা চলছে।
