আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৮ আগষ্ট || দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার লক্ষীছড়া অঞ্চলে সারা ভারত যুব ফেডারেশনের (AIYF) এক সভা অনুষ্ঠিত হয় রবিবার। এই সভা থেকে সারা ভারত যুব ফেডারেশনের লক্ষীছড়া আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সঞ্জীব রিয়াং এবং বিমলজয় ত্রিপুরা। সভায় উপস্থিত ছিলেন সারা ভারত যুব ফেডারেশনের রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং।
