আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগষ্ট || এল ডি সি পরীক্ষার প্রস্তুতীর অঙ্গ হিসেবে সূর্যমনিনগর স্কুলের কমিউনিটি হলে ১৮-সূর্যমনিনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। রবিবার এই কর্মশালাতে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, স্কুল অব সায়েন্সের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য, ১৮-সূর্যমনিনগর মন্ডল যুব মোর্চার সভাপতি ভুলন সাহা প্রমুখ।
