দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ জানুয়ারী ।। রাজ্যসভায় বিরোধী সদস্য সংখ্যা কম থাকায় বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে সমস্যার সন্মুখিন কেন্দ্রীয় সরকার, পাশাপাশি লোকসভাতেও সন্মিলিত বিরোধী শক্তির প্রতিবাদের মুখে মোদী সরকার, বেশ কিছু বিল আনলেও বিল পাশে ব্যর্থ হয়েছে। অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রপতির সাক্ষর নিয়ে ইতিমধ্যেই প্রায় নয় খানা বিল অনুমোদন করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহন বিল পাশ করেছে, এর বিরুদ্ধে দেশের কয়েকটি রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে, বুধবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে নতুন সভাপতি বিরজিৎ সিনহা কেন্দ্রীয় জমি অধিগ্রহন বিল নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

