বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ ডিসেম্বর || শান্তিরবাজার পৌর এলাকার শহরকে সুন্দরভাবে সাজিয় তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার মহকুমা প্রসাশন। শান্তিরবাজার মহকুমা শাসকের দায়িত্ব অভেদানন্দ বৈদ্য নেবার পর উনার উদ্দ্যোগে বিগতদিনেও শহরকে যানজট মুক্ত রাখতে নানান প্রয়াস চালিয়ে গেছে।
বুধবার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও ডি সি এম প্রীতম সরকারের উপস্থিতিতে শান্তিরবাজার শহরে চালানো হয় বিশেষ অভিযান। বাজারে যে সকল ব্যবসায়ী রাস্তার জায়গা দখল করে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে তাদের সতর্ক করার পরেও কিছু সংখ্যক ব্যবসায়ী নিজ নিজ ব্যবসা বিগতদিনের ন্যায় চালিয়ে যাওয়ায় আজকে পুনরায় তাদের সতর্ক করে ব্যবসায়ী সামগ্রী সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। তার পাশাপাশি শহরের দুটি জায়গায় অস্থায়ী ভাবে অটো রাখার ব্যবস্থা করা হয়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে ডি সি এম প্রীতম সরকার জানান, এই অভিযানের পাশাপাশি শান্তিরবাজার শহরে কাজ করার জন্য নবনিযুক্ত ১৫ জন সিভিল ডিফেন্সের কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি শান্তিরবাজারে দুইটি বড় রেষ্টুরেন্টকে রাস্তার জায়গা দখল করে রাখায় আইনি নোটিশ প্রদান করা হয় যার মধ্যে উনারা দুইদিনের সময় চেয়েনিয়েছেন বলে জানান ডি সি এম। শান্তিরবাজার মহকুমা শাসকের এই ধরনের উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন।
