আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || ১৫ই জানুয়ারি থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন। শনিবার সকাল সাড়ে দশটায় এই টার্মিনাল ভবনে প্রথম ফ্লাইট প্যাসেঞ্জাররা ব্যবহার করতে শুরু করবেন। জানা যায়, এদিন সকাল ১০টা ৩০ মিনিটে কলকাতা থেকে আগরতলা প্রথম বিমান আসবে নতুন টার্মিনাল ভবনের রানওয়েতে। এই দিন থেকেই পুরনো টার্মিনাল ভবন সম্পূর্ণরূপে যাত্রীদের ব্যবহারের জন্য বন্ধ হয়ে যাবে বলে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দর দপ্তর সূত্রে বিষয়টি জানানো হয়েছে। জানা যায়, এদিন সকালে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক উপস্থিত থাকবেন।
