আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি || ২৬শে জানুয়ারি ৭৩’তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানরা সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মঙ্গলবার মহিলা বিএসএফ কর্মীদেরও দেখা যায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পেট্রোলিং করতে।

