সিপিআই সদর বিভাগীয় দপ্তরে যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি || যথাযথ মর্যাদার সাথে ৭৩’তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে। বুধবার সকাল ৮’টায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত। এদিন পার্টি পতাকা উত্তোলন করেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*