শিথিল করা হল নাইট কারফিউ সহ করোনা বিধি, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ, খোলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি || রাজ্যে শিথিল করা হল করোনা নাইট কারফিউ। পাশাপাশি শিথিল করা হল বিভিন্ন বিধিনিষেধও। ১লা ফেব্রুয়ারী থেকে গোটা রাজ্যে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত করোনা কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাজ্য প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এই কারফিউ ১লা ফেব্রুয়ারী থেকে আগামী ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ শতাংশ উপস্থিত নিয়ে জিম, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, বিনোদন পার্ক সহ হোটেল ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে দোকানপাঠ, রেস্টুরেন্ট সহ সবকিছুই রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে।
বিবাহের ক্ষেত্রে থাকছে না আর পূর্বের বিধিনিষেধ। বিয়ে বাড়িতে ১০০ জনের উপস্থিতর বিধি আপাতত উঠিয়ে দেওয়া হয়। তবে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া লোকেদের কাছে বিয়ের কার্ড থাকতে হবে প্রমান হিসেবে।
সরকার – বেসরকারি অফিসে ১০০ শতাংশ কর্মচারি উপস্থিতি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১লা ফেব্রুয়ারী থেকে প্রি প্রাইমারি থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে ছাত্র ছাত্রীরা তাদের অবিভাবকের অনুমতি নিয়ে বিদ্যালয়ে যেতে পারবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*