জাতীয় ডেস্ক, পশ্চিম বঙ্গ, ২৪ মার্চ || প্রয়াত হলেন টলিউডের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। জানা যায়, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড দুনিয়া।
