নায্য পাওনা থেকে বঞ্চিত হাসাপাতালের পরিষ্কার পরিচ্ছন্নর কাজে নিযুক্ত কর্মীরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ মার্চ || শান্তিরবাজার জেলাহসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এন এ বি এস কোম্পানি বরাদ্ব পেয়েছে। যার মধ্যে ঠিকেদারের দায়িত্বে রয়েছেন শিবু সরকার, ম্যানেজারের দায়িত্বে বরুন দে ও সুপার ভাইজারের দায়িত্বে রয়েছে উত্তম মজুমদার। এদের বিরুদ্ধে অভিযোগ করে সুইপিং স্টাপরা সংবাদমাধ্যমের সামনে জানান, বিগত ৪ বছর যাবৎ উনাদেরকে প্রতিদিন ১৩৩ টাকা করে হাজিরা দেওয়া হতো যা বর্তমানে বৃদ্ধি করে ১৬৬ টাকা করা হয়েছে। এই বিষয়ে সুইপিং স্টাপরা জানতে পারে উনাদের নানে প্রতিদিন ২২৪ টাকা বরাদ্ধ করা আছে। এই টাকা থেকে ৫৮ টাকা রেখে বাকি টাকা গুলি দেওয়া হয়। এই টাকা কাটার কারন জানতে চাইলে ঠিকেদাররা, ম্যানেজার ও সুপারভাইজার জানান, সুইপিং স্টাপদের বেতনের অবশিষ্ট টাকা দিয়ে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন কাজের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করা হয়। এই বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সাথে যুক্ত কর্মীরা ভারতীয় মজদুর সংঘের দারস্ত হন। ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরাও সকলের সাথে কথা বলে কোনো প্রকার সৎউত্তর পাননি এবং কোম্পানির বিভিন্ন দিকগুলি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উবরে দেন। ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজর দেবার জন্য বিশেষ আহব্বান জানান। অপরদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সাথে যুক্ত কর্মীরা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে উনাদের নায্য পাওনা মিটিয়ে না দিলে ও সঠিক সময় মতো বেতন পরিষোধ না করলে উনারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*