আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || ২৫শে মার্চ থেকে ৫ এপ্রিল হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ৪০’তম “আগরতলা বইমেলা-২০২২” কে কেন্দ্র করে সোমবার ১৫ জন রক্তদাতাদের নিয়ে ই-ব্লাডের প্রথম দিনের রক্তদান শিবির সম্পন্ন হয়। উক্ত রক্তদান শিবিরকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য Tripura State Blood Transfusion Council তথা IGM Blood Bank’কে ধন্যবাদ জ্ঞাপন করেন ই-ব্লাডের সম্পাদক পার্থজিৎ দত্ত। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন News Venguard কর্তৃপক্ষকে, যে পূর্ব নির্ধারিত অনুযায়ী পাঁচদিন ব্যাপী চলতে যাওয়া এই রক্তদান শিবিরকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরাবরের মত ই-ব্লাড বই মেলায় আগত সেই সব রক্তদাতা তথা শুভাকাঙ্ক্ষীদের নিকটও ঋনী, যারা মেলায় এসে রক্তদানে অংশ গ্রহণ করেছেন বলে জানান তিনি। এদিন তিনি বলেন, ‘আমরা আশাবাদী, বাকি চারদিনও আপনারা আমাদের পাশে থেকে রক্তদানে অংশ গ্রহণ করবেন।’
