আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || শুক্রবার থেকে শুরু হচ্ছে “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজের অনুষ্ঠান “রূপকথা”। রাজ্যের শিল্পীদের মধ্যে উৎসাহ যোগাতে প্রতিবছরই রাজ্যের প্রতিভাবান শিল্পীদের নিয়ে ‘চিত্রকলা, ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী’ এর আয়োজন করে থকে “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ। পাশাপাশি নেটিজেনদের জন্য রাজ্য ভিত্তিক ‘অনলাইন অঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা ২০২২’ এর আয়োজন করা হয়। তিন’দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেবে রাজ্যের বেশকিছু নবীন ও প্রবীণ প্রজন্মের শিল্পীরা। রাজধানীর সিটি সেন্টারস্থিত আর্ট গ্যালারীতে আয়োজিত “আমার ত্রিপুরা” এর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের স্বনামধন্য চিত্রশিল্পী, সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যক্ষা সহ রাজ্যের অন্যন্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা। এই অনুষ্ঠানে প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান “আমার ত্রিপুরা” পেইজের প্রাণপুরুষ শ্যাম ভট্টাচার্য। তিনি সকলকেই এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানান।
