আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশমের কনফারেন্স হলে সেন্ট্রাল জোনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার জল বোর্ড এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আগরতলা শহরবাসীকে কিভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া যায় সেই বিষয় নিয়ে এই বৈঠক বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ কমিশনার শৈলেশ কুমার যাদব।
