আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মে || মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।এসময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। বিজেপি দল এবং রাজ্য সরকারের ভালোর জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। জানা যায়, আগামী দু’একদিনের মধ্যেই শপথ নেবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। ২৩’র বিধানসভা নির্বাচনের প্রাক মূহুর্তে বিপ্লব কুমার দেবর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় রাজ্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন দেখা দিয়েছে। 

