নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডাঃ মানিক সাহা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মে || নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। রবিবার সকালে রাজভবনে নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরার রাজ্যপাল।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা ও বিধায়করা।
উল্লেখ্য, শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*