আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মে || আসামের ডলু চা বাগানে আন্দোলনরত শ্রমিকদের উপর বর্বরোচিত আক্রমণের অভিযোগ এনে তারই প্রতিবাদে নিউ ট্রেড ইউনিয়ন ইনেশেটিভ ত্রিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে সোমবার সার্কিট হাউসস্থিত এলাকায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগেই এন সি সি থানায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ লাইন মাঠে নিয়ে যায় বলে অভিযোগ।
