জাতীয় ডেস্ক, আসাম, ১৬ মে || নিউ হাফলং পাহাড় এলাকায় প্রবল বৃষ্টিতে ধস পড়ায় আটকে বহু রেল। ধসে রেল লাইনের নিচ থেকে সরে গেছে মাটি। বিপজ্জনক অবস্থায় রেল লাইন। রেল মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়েছে বারাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম। রেল দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে দূরপাল্লার সব ট্রেন চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরমে। গোহাটি গামী প্যাসেঞ্জার ট্রেন নিউ হাফলং স্টেশনে দাঁড়িয়ে আছে। রেল যাত্রী উদ্ধারের কাজে হাত লাগিয়েছে আর পি এফ জওয়ান সহ আসাম পুলিশ। জানা যায়, যারা বয়স্ক যাত্রী রয়েছেন তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আটকে পরা যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দিনভর চলছে রেললাইন সংস্কারের কাজ।
এদিকে জাতীয় সড়কে ভূমিধসের কারণে আটকে পরেছে বহু যানবাহন। জানা যায়, মেঘালয়ের সড়কে বিভিন্ন স্থানেও আটকে পড়েছে কয়েক শতাধিক পণ্যবাহী লরি।
