দলীয় কার্যকর্তাদের সাথে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || ২৩’এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলো। শাসকদল বিজেপি’ও দলীয় কর্মীদের অক্সিজেন দিতে নানা কর্মসূচী হাতে নিয়েছে। মঙ্গলবার ১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় রাণীরবাজারের গীতাঞ্জলি হল ঘরে দলীয় কার্যকর্তাদের সাথে বৈঠক করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*